ইন্সটাগ্রামে পরিণীতির ‘নীল ছবি’ ভাইরাল

S M Ashraful Azom
ইন্সটাগ্রামে পরিণীতির ‘নীল ছবি’ ভাইরাল
পরিণীতি চোপড়ার ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে নেওয়া ছবি

সেবা ডেস্ক: হাতে তার একাধিক সিনেমার কাজ। সেই ব্যস্ততার মধ্যেই সময় বের করে ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছেন ভারতের সিনেমা ইন্ডাষ্ট্রি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া।

সেখানে ঘুরতে গিয়ে নীল সমুদ্রে গা ভাসাচ্ছেন, এমন ছবিই শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। তারপরই ভাইরাল হয়েছে ছবিগুলো।

সেখানে পরিনীতিকে দেখা যাচ্ছে নীল পানিতে কালো সুইমসুটে গাঁ ডুবিয়ে আছেন তিনি। চোখে তার কালো সানগ্লাস। তা পরেই তিনি শুয়ে রয়েছেন সমুদ্রের জলে। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, সমুদ্রের মাঝখানে হ্যামক? ইয়েস প্লিজ!
পরিণীতি চোপড়ার ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে নেওয়া ছবি
পরিণীতি চোপড়ার ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে নেওয়া ছবি

পোস্ট করার ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই সেই ছবিতে লাইকে করেছেন সাড়ে সাত লাখেরও বেশি। তার পোস্ট করা অপর একটি ছবিতেও লাইক পড়েছে সাড়ে পাঁচ লাখের বেশি।

নতুন বছরের শুরুতেও ঘুরতে গিয়েছিলেন পরিণীতি। অস্ট্রিয়ায় গিয়ে সেখান থেকেও আপলোড করেছিলেন একাধিক ছবি ও ভিডিয়ো।

২০১১ সালে ‘লেডিজ ভার্সেস রিকি বাহেল’ দিয়ে বলিউডের আঙিনায় পা রেখেছিলেন তিনি। সাইনা নেহওয়ালের বায়োপিকেও অভিনয় করার কথা তার।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান