হবিগঞ্জে পুলিশলাইনের পুকুরে মিলল কনস্টেবলের লাশ

S M Ashraful Azom
হবিগঞ্জে পুলিশলাইনের পুকুরে মিলল কনস্টেবলের লাশ
সেবা ডেস্ক: হবিগঞ্জ পুলিশলাইনের পুকুর থেকে এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শাহিনুর রহমান।

মঙ্গলবার সকালে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কনস্টেবল শাহিনুর রহমান ময়মনসিংহের বাসিন্দা।

পুলিশ সুপার মোহাম্মদ উল্লা জানান, সোমবার থেকে নিখোঁজ ছিলেন কনস্টেবল শাহিনুর রহমান। অনেক খোঁজাখুঁজির পর সকালে পুকুরঘাটে লুঙ্গি, বিছানার চাঁদর, কম্বল ও জুতা দেখতে পান পুলিশ সদস্যরা।

পরে জাল ফেলে পুকুর থেকে শাহিনুরের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, শাহিনুর সাঁতার জানত না। প্রচণ্ড ঠাণ্ডায় পুকুরে গোসল করতে নেমে হয়তো আর উঠতে পারেননি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান