আজ থেকে শুরু জমাদিউস সানি’র গণনা

S M Ashraful Azom
আজ থেকে শুরু জমাদিউস সানি’র গণনা
সেবা ডেস্ক: বাংলাদেশের আকাশে গতকাল রোববার ১৪৪১ হিজরি সনের জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গিয়েছে। সোমবার থেকে জমাদিউস সানি মাসের গণনা শুরু হবে।

রোববার সন্ধ্যায় বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন- ওয়াকফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মু. আ. হামিদ জমাদ্দার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এস. এম. মাহফুজুল হক, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আজম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহা. নেছার উদ্দিন জুয়েল ও সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. জসীম উদ্দিন প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান