
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে সমাজসেবা দিবস পালিত হয়। এ উপলক্ষে ২ ডিসেম্বর দুপুর ১২টায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর।
উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সমাজসেবা অফিসার ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগ সভাপতি আ: রাজ্জাক সুজা, সম্পাদক মো. জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, প্যানেল মেয়র মোসাব্বির হোসাইন শামীম প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।