ইসলামপুরে ভটভটি চাপায় ঔষধ ব্যবসায়ীর মৃত্যু

S M Ashraful Azom
ইসলামপুরে ভটভটি চাপায় ঔষধ ব্যবসায়ীর মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ভটভটি চাপায় মোটর সাইকেল চালক রশিদুজ্জান(৫০) নামে এক ঔষধ ব্যবসায়ী মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার ইসলামপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের বাটিকামারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঔষধ ব্যবসায়ী রশিদুজ্জান পৌর শহরের পলবান্ধা উজান পাড়া গ্রামের মৃত ময়দান আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে,সন্ধ্যায় ঔষধ ব্যবসায়ী রশিদুজ্জামান দোকান থেকে মোটর সাইকেল দিয়ে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ দেওয়ানঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুত গামী একটি অবৈধ ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয় । আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক মৃত ঘোষণা করেন। ইসলামপুর থানার এস আই আবু রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পাওয়া সাথে সাথেই ঘটনার স্থল আমরা পরিদর্শন করেছি। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান