এবার ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে একুশে বইমেলা

S M Ashraful Azom
এবার ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে একুশে বইমেলা
সেবা ডেস্ক: ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য এবার অমর একুশে বইমেলা ২ ফেব্রুয়ারি শুরু হবে। সাধারণত প্রতিবছর ১ ফেব্রুয়ারি এ মেলা শুরু হয়।

রোববার সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলার সদস্য সচিব জালাল ফিরোজ ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু ভোটের দিন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার কারণে নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

৩০ জানুয়ারি নির্বাচন স্থগিত চাওয়ার পাশাপাশি ভোটগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করার জন্য আদালতে রিট করা হয়। গত ১৪ জানুয়ারি ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

এ পরিস্থিতিতে সরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ দুই দিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করে নির্বাচন কমিশন। নির্বাচনবিধি অনুযায়ী, নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি থাকবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান