
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে উলিয়া এ,এম উচ্চ বিদ্যালয় এর চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭৩ লক্ষ ৯০ হাজার ৬শত ৫১ টাকা ব্যয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়র রহমান ডিজেলের সভাপতিত্বে বিশেষ অতিথি,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী মন্ডল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান শাহজাহান প্রমূখ বক্তব্য রাখেন। দিয়া এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।