ডাক্তারের রোগি দেখার ফি আদায়ে নীতিমালার পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

S M Ashraful Azom
ডাক্তারের রোগি দেখার ফি আদায়ে নীতিমালার পরিকল্পনা স্বাস্থ্যমন্ত্রী
সেবা ডেস্ক: বাংলাদেশের সকল সরকার-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চেম্বারের ডাক্তারের রোগী দেখার ফি আদায়ের বিষয়ে নীতিমালা প্রণয়নে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সংসদে এমপি বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী আরো বলেন, যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী জেনারেল প্র্যাক্টিশনার থেকে বিশেষজ্ঞ চিকিৎসক লেভেল পর্যন্ত সরকার কর্তৃক একটি ভিজিটর হার নির্ধারণ করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

শফিকুল ইসলাম শিমুলের অপর প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, বর্তমানে দেশের ৩৪টি জেলায় ৩৬টি মেডিকেল কলেজ রয়েছে। পর্যায়ক্রমে জনসংখ্যার হার অনুযায়ী প্রতিটি জেলায় সরকারি হাসপাতাল স্থাপন করা হবে।

মো. হারুনুর রশীদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে যন্ত্রপাতি, ওষুধ ক্রয়ের অনিয়ম ও দুর্নীতি বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ও দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিষয়ে তদন্ত করছে। এছাড়া মন্ত্রণালয়ের একটি মনিটরিং কমিটি হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কাজ করার ফলে অনিয়ম কমে আসছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান