শপথ নিলেন নব-নির্বাচিত চট্টগ্রাম-৮ আসনের এমপি

S M Ashraful Azom
শপথ নিলেন নব-নির্বাচিত চট্টগ্রাম-৮ আসনের এমপি
সেবা ডেস্ক: একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত নব-নির্বাচিত সংসদ সদস্য এমপি মোছলেম উদ্দিন আহমদ শপথ নিয়েছেন।

সোমবার সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে নবনির্বাচিত এমপিকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ সামশুল হক চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, আবু রেজা মোহাম্মদ নেজামমুদ্দীন নদভী এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, খালেদা খানম এমপি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাসির উদ্দীন প্রমুখ।

এ সময় চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনী এলাকার নেতারা ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান