কোন প্রকার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদের সুযোগ

S M Ashraful Azom

কোন প্রকার জরিমানা ছাড়াই যানবাহনের কাগজপত্র হালনাগাদের সুযোগ
সেবা ডেস্ক: কোন প্রকার জরিমানা ব্যতীত মূল কর বা দফি জমা দিয়ে যানবাহনের কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা দেয়ার আগে গাড়ির কাগজপত্র আগামী ৩০ জুন পর্যন্ত হালনাগাদ করা যাবে। বিআরটিএ সড়ক পরিবহন মালিকদের উদ্দেশে ব্যাপক প্রচারের মাধ্যমে আগামীতে খেলাপি যানবাহন মালিকদের আর কোনো সুযোগ দেয়া হবে না মর্মে অগ্রিম ঘোষণা প্রচার করবে বলেও আদেশে বলা হয়।

অর্থ বিভাগ গত ৮ জানুয়ারি এতে সম্মতি দিয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান