পুঁজিবাজারে সূচকের বড় ধরনের উত্থান

S M Ashraful Azom
পুঁজিবাজারে সূচকের বড় ধরনের উত্থান
সেবা ডেস্ক: বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচকে বড় ধরনের উত্থান হয়েছে। সাত বছর আগে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন সূচক ডিএসইএক্স চালু হওয়ার পর এত বড় উত্থান আর দেখা যায়নি।

রোববার ডিএসইএক্স ৫ দশমিক ৫৯ শতাংশ বা ২৩২ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৩৮২ পয়েন্ট। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক সিএএসপিআই ৫ দশমিক ৬৬ শতাংশ বা ৭১৩ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৩১৪ পয়েন্ট।

দুই পুঁজিবাজারে লেনদেনও বেড়েছে। ডিএসইতে এদিন লেনদেন ৫৪ শতাংশ বেড়ে হয়েছে ৪১১ কোটি টাকা। সিএসইতে লেনদেন বেড়ে হয়েছে ৪৩ কোটি টাকা।

গত কিছুদিন ধরে অব্যাহত দরপতনের পর পুঁজিবাজার স্বাভাবিক করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয় ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান