সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়ি স্থাপন

S M Ashraful Azom
সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়ি স্থাপন
সেবা ডেস্ক: বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়ি স্থাপন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি এ ঘড়ি স্থাপন করা হয়।

এ সময় উদযাপন কমিটির সদস্যদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির দ্বিতীয় সভায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঘড়ি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া আগামী মার্চের প্রথম সপ্তাহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে। কমিটি একটি স্মরণিকাও প্রকাশ করবে। এরপর এপ্রিলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা এবং পরে অক্টোবরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কমিটি বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টে বছরব্যাপী নানা অনুষ্ঠান হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান