রমজানে তেল-চিনি সংকটের সম্ভাবনা নেই, বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

S M Ashraful Azom
রমজানে তেল-চিনি সংকটের সম্ভাবনা নেই, বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
সেবা ডেস্ক: আসছে এপ্রিল মাস শুরু হচ্ছে মুসলমানদের সংযমের মাস রমজান। রমজান মাসে তেল ও চিনির সংকট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, গত বছর টিসিবিতে তেলের স্ট্রোক ছিল ৩ হাজার মেট্রিক টন। এবার তার চেয়ে ২০ গুণ বেশি পঞ্চাশ হাজার টনের টার্গেট নিয়েছি।
শনিবার সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

গত বছর ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের ঘটনাকে বড় শিক্ষা উল্লেখ করে তিনি বলেন, দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিরও উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি কৃষকরা যাতে যথাযত দাম পায় সে চেষ্টা করবো। তবে এখন ভারতের পেঁয়াজ বাংলাদেশের চেয়ে বেশি দাম উঠেছে। 

প্রতিবেশী দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি থাকার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। আরএমসিসহ বিভিন্ন খাতে অগ্রগতি হচ্ছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান