মাধ‌্যমিক ও উচ্চ মাধ‌্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ অনু‌ষ্ঠিত

S M Ashraful Azom
মাধ‌্যমিক ও উচ্চ মাধ‌্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ অনু‌ষ্ঠিত
‌শামীম তালুকদার: হ‌বিগঞ্জ জেলার বাহুবল এ দু‌ই দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উপ‌জেলার সানসাইন ম‌ডেল হাইস্কুল, সানরাইজ প্রি-ক‌্যা‌ডেট এন্ড ডি‌জিটাল হাইস্কুল, শাহজামাল মাধ‌্যমিক বিদ‌্যালয়, আদর্শ বিদ‌্যা নি‌কেতন, মিরপুর পাইলট,মানবকল‌্যাণ, মিরপুর বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়, দি হোপ ইন্টারন‌্যাশনাল ও বঙ্গমাতা ‌শেখ ফ‌জিলাতুনন্নেসা উচ্চ বিদ‌্যালয় আয়া‌েজিত প্রশিক্ষণে বাহুবল উপজেলার ১৪ টি প্রতিষ্ঠানের ৭৬ জন শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।

বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণকে জ্ঞান, পেশাগত দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের গুণাবলি সমৃদ্ধ কর‌তে উৎকৃষ্ট কেন্দ্র জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকা এর  প্রশিক্ষকদ্বয় শাহ মোঃ আব্দুল মাবুদ, নায়েম ও এ কে এম সাইফুল ইসলাম দু‌দিনব‌্যাপী এ প্রশিক্ষন‌টি প‌রিচালনা ক‌রেন।

প্রশিক্ষণের সমাপ‌নি অনুষ্ঠানে সভাপত্বিত করেন অধ্যক্ষ মোঃ  আব্দুর রব। প্রধান অ‌তি‌থি ছি‌লেন বি‌শিষ্ট শিক্ষানুরাগী, দানশীল ব‌্যক্তি নিরঞ্জন সাহা নিরু,.বি‌শেষ অ‌তি‌থি মোঃ আউব আলী, প্রভাষক আ‌লিফ সোবহান সরকারী ক‌লেজ, এম শামছু‌দ্দিন ব‌্যবস্থাপনা প‌রিচালক, সানসাইন ম‌ডেল স্কুল।

প্রধান অ‌তি‌থি সমাপনি বক্ত‌ব্যে এ ধর‌ণের প্রশিক্ষ‌ণে আ‌রো  সা‌র্বিক সহ‌যো‌গিতা অব‌্যাহত রাখার প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রেন, অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ না‌য়েম এর মত এত উচ্চ মা‌নের প্রশিক্ষক পে‌য়ে য‌থেষ্ঠ জ্ঞ‌্যান অর্জন সম্ভব হ‌য়ে‌ছে এবং তা উপ‌জেলার শিক্ষা প্রসা‌রে কা‌জে লাগ‌বে একই সা‌থে ব‌্যক্তি প্রতিষ্ঠান উ‌দ্যোগে এ ধর‌ণের প্রশিক্ষণ বছ‌রে অন্তত দু‌টি আ‌য়োজন করার অনু‌রোধ রা‌খেন।

উক্ত প্রশিক্ষ‌ণ প‌রিচালনায় ছি‌লেন ভুলকোট আদর্শ বিদ্যা-নিকেতনের প্রধান শিক্ষক মোঃ মানিক মিয়া, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান