পূজার কারনে পেছালো দুই সিটি নির্বাচন

S M Ashraful Azom
পূজার কারনে পেছালো দুই সিটি নির্বাচন
সেবা ডেস্ক: সনাতন ধর্মাবলাম্বিদের উৎসব সরস্বতী পূজার কারণে দাবির মুখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন করে পহেলা ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার নির্বাচন ভবনে ভোটের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিতে দুই দফা বৈঠকে বসে সিইসি। এর আগে বিকেল ৪টায় নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। পরে মাগরিবের নামাজের বিরতির পর আটটায় দ্বিতীয় দফায় বৈঠকে এ সিদ্ধান্ত নেয় কমিশন।

রাত সাড়ে আটটায় প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা সাংবাদিকদের ভোটের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি, পরীক্ষার তারিখ পেছালে সমস্যা হবে কিনা আলোচনা হয়েছে। তারা এরইমধ্যে পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান