খুলনায় ৮০ বোতল ফেন্সিডিলসহ দুই ’মাদক কারবারি গ্রেফতার

S M Ashraful Azom
খুলনায় ৮০ বোতল ফেন্সিডিলসহ দুই ’মাদক কারবারি গ্রেফতার
সেবা ডেস্ক: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে ৮০বোতল ফেন্সিডিলসহ দু’মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার ওই দু’আসামিকে আদালতে সোপর্দ করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন সোনাডাঙ্গা থানাধিন নবীনগর মসজিদ রোডের ১৫/১নং পুষ্প’র বাড়ির ভাড়াটিয়া মো. ইমরান ফয়সাল (২৬) ও শেখ আম্মান কবির আকাশ (২২)।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর মসজিদ রোডের পুষ্প’র বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাড়ির ৩য় তলার ভাড়াটিয়া মোঃ ইমরান ফয়সাল ও শেখ আম্মান কবির আকাশকে ৮০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামালা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান