
সেবা ডেস্ক: নতুন বছরকে আতশবাজির আলোয় রাঙিয়ে তোলার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব।
বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন ইংরেজি বর্ষ ২০২০-কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। ঘড়ির কাঁটা ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় আতশবাজির ছড়াছড়ি।
আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পাওয়া দেশগুলোর একটি নিউজিল্যান্ড। নতুন বছরের উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে বড় শহরগুলোর মধ্যে অকল্যান্ডের সুযোগ আসে সবার আগে। ৫০০ কেজির আতশবাজি পুড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাল অকল্যান্ড।
অকল্যান্ডের কেন্দ্রস্থলের এক হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়িতে রাত ১২টা বাজার অপেক্ষায় সেখানে জড়ো হন মানুষ। শুরু হয় কাউন্টডাউন। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা। নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হয় নতুন বছরকে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।