মন্ত্রিসভায় রদবদল নিয়ে সেতুমন্ত্রী যা বললেন

S M Ashraful Azom
মন্ত্রিসভায় রদবদল নিয়ে সেতুমন্ত্রী যা বললেন
সেবা ডেস্ক: মন্ত্রিসভায় রদবদল ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রিসভায় রদবদল রুটিন বিষয়; যা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে রদবদল হবে বলে মনে হয় না। এর সম্ভবনা একেবারেই কম।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক  ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যে কোনো সময় পরিবর্তন করতে পারেন। মন্ত্রীদের দায়িত্ব পুনর্বিন্যাস করতে পারেন। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে তাড়াতাড়ি কিছু হবে বলে আমার কাছে কোনো খবর নেই।

ওবায়দুল কাদের বলেন, নতুন মন্ত্রীরা খারাপ করছে বলে আমার মনে হয় না। নতুন মন্ত্রীদের কাজ করতেও সময় লাগে। আস্তে আস্তে তারা আরো ভালো কাজ করবে। আমিও নতুন মন্ত্রী হিসেবে একসময় কাজ করেছি। তখনকার কাজও দেখতে পারেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান