আওয়ামী লীগের বিভাগীয় দায়িত্বে যারা?

S M Ashraful Azom
আওয়ামী লীগের বিভাগীয় দায়িত্বে যারা
সেবা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে। দলটিতে বিভাগীয় দায়িত্ব পালনের জন্য যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে কারো কারো পদায়ন করা হলেও রয়েছে অনেক নতুন মুখ।

গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে গুটি কয়েক জনকে দায়িত্ব দিলেও পরে আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বাকিদের পূর্ণ দায়িত্ব বণ্টন করেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সর্বশেষ সাখাওয়াত হোসেন শফীকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হয়।

দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে করে সাংগঠনিক দায়িত্ব পালন থেকে বিয়োজন হয়েছেন সরকারের বেশ কয়েক জন দায়িত্বপ্রাপ্ত এমপি-মন্ত্রীরা।

যুগ্ম সাধারণ সম্পাদকদের দায়িত্ব বণ্টন-

১. মাহাবুব-উল আলম হানিফ- সিলেট ও চট্টগ্রাম বিভাগ
২. ডা. দীপু মনি- ঢাকা ও ময়মনসিংহ
৩. ড. হাছান মাহমুদ- রংপুর ও রাজশাহী এবং
৪. আ ফ ম বাহাউদ্দিন নাসিম- খুলনা ও বরিশাল বিভাগ।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন-

১. আহমদ হোসেন- চট্টগ্রাম বিভাগ
২. বি এম মোজাম্মেল হক- খুলনা বিভাগ
৩  আবু সাঈদ আল মাহমুদ স্বপন - রংপুর বিভাগ
৪. এসএম কামাল- রাজশাহী বিভাগ
৫. মির্জা আজম - ঢাকা বিভাগ
৬. অ্যাডভোকেট আফজাল হোসেন- বরিশাল বিভাগ এবং
৭. সাখাওয়াত হোসেন শফিক- সিলেট বিভাগ

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান