শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড কেন নয়? জানতে চায় হাইকোর্ট

S M Ashraful Azom
শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড কেন নয় জানতে চায় হাইকোর্ট
সেবা ডেস্ক: শিশু ধর্ষণকারীকে কেন মৃত্যুদণ্ড দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ ১৯ জানুয়ারী রোববার সকালে ধর্ষণ নিয়ে এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

এছাড়া জাতীয় সংসদে গেল সপ্তাহে ধর্ষণের শাস্তি হিসেবে ক্রসফায়ার চেয়ে, যে আলোচনা হয়েছে তা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

এদিকে, ধর্ষণ-যৌন নির্যাতন বন্ধে স্বয়ংক্রিয় প্রতিরক্ষামূলক যন্ত্র, এন্টি রেইপ ডিভাইস সরবরাহ করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। জানান, আগামী ৬০ দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করবে এই কমিটি।

আইসিটি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে এই কমিটিতে একজন বিশেষজ্ঞ অধ্যাপক রাখতে বলা হয়েছে। একইসঙ্গে নারীদেরকে ধর্ষণ ও যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না, এই মর্মে রুল জারি করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান