বকশীগঞ্জে ৮৪পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

S M Ashraful Azom
বকশীগঞ্জে ৮৪পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সেবা ডেস্ক: বকশীগঞ্জ উপজেলার কনেকান্দা গ্রাম থেকে গতকাল ৫ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৮৪ পিছ ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলেন- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উত্তর কলকাতলা গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে মো. সুজাত আলী (৩৩) ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার কর্ণঝুড়া গ্রামের মৃত লস্কর মালের ছেলে মো. গোলাপ হোসেন (২৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমদে মিয়া ও স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার কনেকান্দা গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের রুহুল আমিন মন্টু মাস্টারের বাড়ির উত্তর পাশে কামালপুরগামী রাস্তা থেকে ৮৪টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়িসহ মাদক কারবারি মো. সুজাত আলী ও মো. গোলাপ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান