রজতজয়ন্তীতে ৪০ কোস্টগার্ড সদস্যদের পদক অর্জন

S M Ashraful Azom
রজতজয়ন্তীতে ৪০ কোস্টগার্ড সদস্যদের পদক অর্জন
সেবা ডেস্ক: উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ কোস্টগার্ডের ৪০ জন সদস্য পদক পেয়েছেন। কোস্টগার্ড পদক, প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক, বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) এই চারটি ক্যাটাগরিতে পদক দেয়া হয়েছে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সদর দফতরে বাহিনীটির রজতজয়ন্তীতে (২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী) প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মনোনীতদেরকে পদক প্রদান করেন।

কোস্টগার্ড পদকপ্রাপ্তরা হলেন- ক্যাপ্টেন মোহাম্মদ রকিব উদ্দিন ভূইয়া, ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম মকসুদ, ক্যাপ্টেন এম মিনারুল হক, ক্যাপ্টেন এম নাজমুল হাসান, লেফটেন্যান্ট কমান্ডার এম সাইফুল ইসলাম, লেফটেন্যান্ট কামান্ডার শুভাশীষ দাস, লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ, মো. সোহেল রানা, মো. মাহবুব হাসান, নাসিম শেখ।

প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক পেয়েছেন- কমান্ডার এম মাহবুবুর রহমান, ‌লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম,  লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা, লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক, এস এম ফারুকুজ্জামান, মো. আবুল মোমিন, মো. শহিদুল ইসলাম, সাদেকুর রহমান মো. সালমান পারভেজ ও এম আব্দুল কাদের।

বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদকপ্রাপ্তরা হলেন- সার্জন কমান্ডার এম নূর নবী,‌ কমান্ডার এম হারুন-অর-রশীদ, লেফটেন্যান্ট কমান্ডার এম এস এইচ চৌধুরী, লেফটেন্যান্ট কমান্ডার এম বারিউল করিম, লেফটেন্যান্ট কমান্ডার এম মাহামুদুল হাসান, এম এ কুদুস, এম রফিকুল ইসলাম, সাগর সরকার, এম হাসান আলী, ইয়াছিন আরাফাত।

এছাড়া প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক পেয়েছেন- কমান্ডার এম আনিসুর রহমান, লেফটেন্যান্ট এম মমতাজুল আসিফ, এম আনোয়ারুল ইসলাম, এম ওমর ফারুক, সৈয়দ সাইফুল হোসেন, এম শামসুর রহমান, এম সাজিদুল ইসলাম, এম শাহ আলম,‌‌ মো. বদরুদ্দোজা, মো. মঞ্জুরুল ইসলাম শিকদার।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান