ঢাকা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে

S M Ashraful Azom
ঢাকা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে
সেবা ডেস্ক: আগামী ১৫ দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের হাইকমান্ড।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতিকে ফোন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান বলেন, দলের সাধারণ সম্পাদক আমাদেরকে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে কমিটি করতে বলা হয়েছে। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি বলেন, আমরা পূর্ণাঙ্গ কমিটি করার জন্য কাজ করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কমিটি দিতে পারবো বলে আশা করছি।

নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নবীন-প্রবীণের সমন্বয়ে মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি করা হবে। আগের কমিটিতে যারা দক্ষ ও যোগ্য এবং রাজনীতির মাঠে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সক্রিয় ছিল তাদেরকে জায়গা দেয়া হবে। আর নতুনদের মধ্যে যাদের ক্লিন ইমেজ ও জনপ্রিয়তা আছে তারা আসতে পারে বলে জানিয়েছেন মহানগরের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

জানা গেছে,  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারি সফরে ইতালি যাওয়ার আগে দলের কেন্দ্রীয় নেতাদের মৌখিকভাবে এ নির্দেশনা দিয়ে গেছেন। সভাপতির এই নির্দেশনা এরই মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের পৌঁছে দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান