ভারতে হামলা নির্যাতন ও হত্যা প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

S M Ashraful Azom
0
ভারতে হামলা নির্যাতন ও হত্যা প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল
গাইবান্ধা জেলা প্রতিনিধি: ভারতের রাজধানী দিল্লীতে মোদি সরকারের প্রত্যক্ষ মদদে সা¤প্রদায়িকতা, হামলা নির্যাতন ও হত্যা প্রতিবাদে ২৭ ফেব্রয়ারী বৃহস্পতিবার বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) ভারপ্রাপ্ত জেলা আহবায়ক অ্যাড. নওশাদুজ্জামান নওশাদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু, সুন্দরগঞ্জ উপজেলা আহবায়ক বীরেন চন্দ্রশীল প্রমুখ।

বক্তারা বলেন, মৌলবাদ, সা¤প্রদায়িকতা এবং ধর্মান্ধতার বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানান। ভারতের দিল­ীতে আন্দোলনের মানুষদের উপর ফ্যাসিবাদী মোদি সরকারের প্রত্যক্ষ মদদে নির্মম-হামলা, নির্যাতন ও হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববাসীকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহবান জানান।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top