গাইবান্ধায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী

S M Ashraful Azom
0
গাইবান্ধায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে ২৭ ফেব্রয়ারী বৃহস্পতিবার স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে তিনদিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিআইবি’র কনিষ্ট প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোয়াফেল আহমেদ খান। গাইবান্ধা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রশিক্ষণ গ্রহণকারী ৩৫ জন সাংবাদিককে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল মতিন।

প্রশিক্ষণ পরিচালনা করেন বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও নিউইয়র্ক টাইমস্ এর প্রদায়ক জুলফিকার আলি মাণিক, টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক এবং এনটিভির সাবেক নির্বাহী প্রযোজক সাংবাদিক মোহাম্মদ শাহাবুদ্দিন ও পিআইবি’র কনিষ্ট প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম। প্রশিক্ষণের তৃতীয় দিনে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের ধরণ, প্রবণতা ও বিশ্বাসযোগ্যতা, অপরাধ বিষয়ক অনুসন্ধানমূলক প্রতিবেদন, প্রতিবেদন তৈরীর ক্ষেত্রে করণীয় এবং অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরীর ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মোহাম্মদ শাহাবুদ্দিন।

উল্লেখ্য, তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে গাইবান্ধা জেলায় কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা এবং অজানা বিষয়গুলোকে জানানো হয়। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে জেলার কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মানসম্পন্ন অনুসন্ধানমূলক প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করা এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহী করে তোলা।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top