এপ্রিলে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন- কুড়িগ্রামে মন্ত্রী

S M Ashraful Azom
0
 এপ্রিলে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন- কুড়িগ্রামে মন্ত্রী
কুড়িগ্রাম প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, আগামী এপ্রিল মাসে দেশের সকল মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভিন্ন কোন পথে এ সংসদ চালানোর সরকারের কোন ইচ্ছে নেই। এসময় তিনি আরো বলেন, রাজাকারের তালিকা অবশ্যই প্রকাশিত হবে। তবে এই মার্চ মাসে হচ্ছে না। কারণ এ তালিকা তৈরীতে সকল ষ্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করার জন্য একটু সময় নিচ্ছি।

বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসন চত্বরে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে এক মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে সারা বাংলাদেশে প্রায় ৭০ হাজার আপিল করেছেন। সেই আপিলের ফলাফলই হবে মুক্তিযোদ্ধাদের সর্বশেষ তালিকা।
এসময় মন্ত্রী জানান, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন কর্তৃক মুক্তিযোদ্ধাদের তথ্য সম্বলিত যে বীরগাঁথা তৈরী করেছেন তা আমাদের কাছে হস্তগত হয়েছে। এটি অত্যান্ত প্রশংসিত উদ্যোগ। আমরা আশা করছি একইভাবে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাস যাতে সংরক্ষিত হয়। সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সদর থানার অফিসার ইনচার্জ মো: মাহ্ফুজার রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ ও সাঈদ হাসান লোবান,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top