রংপুর অঞ্চলের পর্বে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল খেলায় চ্যাম্পিয়ন গাইবান্ধা

S M Ashraful Azom
রংপুর অঞ্চলের পর্বে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল খেলায় চ্যাম্পিয়ন গাইবান্ধা
গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং গাইবান্ধা জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আজ ৪ ফেব্রয়ারী  মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০ রংপুর অঞ্চলের প্লেট পর্বের চুড়ান্ত খেলায় গাইবান্ধা জেলা দল ২-০ গোলে দিনাজপুর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।


এ পর্বের ফাইনাল খেলা শেষে পরে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আব্দুল মতিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা, আব্দুল লতিফ হক্কানী, ওয়াহিদ মুরাদ লিমন প্রমুখ।

উল্লেখ্য, রংপুর অঞ্চলের প্লেট পর্বে  ৮টি জেলা দল এ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশ নেয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান