পাওনাদার কে না পাওয়া গেলে যা করবেন!

S M Ashraful Azom
পাওনাদার কে না পাওয়া গেলে যা করবেন!
সেবা ডেস্ক: আমরা অনেকেই নিজেদের বিশেষ কোন প্রয়োজনে নিকট আত্মীয় বা পরিচিতজনদের কাছে টাকা-পয়সা বা প্রয়োজনীয় জিনিস ধার নিয়ে থাকি।

এখন প্রশ্ন: পাওনাদারকে যদি না পাওয়া যায়, তাহলে তার পাওনা আদায় করার উপায় কি?
উত্তর: সাধ্যানুযায়ী খোঁজা-খুজির পরেও যদি পাওনাদারের সন্ধান লাভ সম্ভব না হয়, তাহলে দেনা পরিমাণ টাকা পাওনাদারের পক্ষ থেকে গরিব-মিসকিনকে দান করে দিবে এবং মনে মনে এই নিয়ত রাখবে যে, এই দানের সওয়াব পাওনাদার পাবে। তাহলে ইনশাআল্লাহ কেয়ামতের ময়দানে এই দানের কারণে বিপদের সম্মুখীন হতে হবে না।

অবশ্য পরে যদি পাওনাদার এসে যায় তাহলে দান করার ব্যাপারটি তাকে জানানোর পরও তার পাওনা ফেরত চাইলে তাকে পাওনা পরিশোধ করতে হবে। এবং পূর্বের দান তার নিজের পক্ষ থেকে গণ্য হবে। (ফাতাওয়ায়ে তাতার খানিয়া: ৫/৫৯১)।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান