সিটি নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে: নানক

S M Ashraful Azom
সিটি নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে নানক
সেবা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ভুল রাজনীতির কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রত্যাখ্যান করে উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে জনগণ।

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সিটি নির্বাচনের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দেশের উন্নয়ন ও সুশাসনে শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে নানক বলেন, ঢাকা সিটি নির্বাচনে প্রমাণ হলো দেশের জনগণ উন্নয়নের পক্ষে।

তিনি বলেন, বিএনপি ভুলের রাজনীতি,  অপরাজনীতি থেকে বেরিয়ে না আসলে জনগণ তাদের আস্তাকুড়ে নিক্ষেপ করবে। বিএনপির ভুল রাজনীতির কারণে জনগণ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা পরাজিত হয়েছে।

তিনি আরো বলেন, ইভিএম হচ্ছে স্বচ্ছ ও সহজ পদ্ধতি। কিন্তু  বিএনপি পরাজয়ের ভয়েই ইভিএম পদ্ধতি নিয়ে নির্বাচনের আগে অপপ্রচার চালিয়েছে। এরপরেও নির্বাচন অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কিন্তু নির্বাচনের ফলাফল  ঘোষণার আগেই হরতাল ডেকেছে তারা।

নির্বাচন বর্জন করে মুলত ঢাকাবাসীকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। তাই জনগণও তাদের হরতাল প্রত্যাখ্যান করেছে। তারা হরতালের নামে সন্ত্রাস করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থেকে আওয়ামী লীগ তাদেরকে প্রতিহত করবে বলে ঘোষণা দেন নানক।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এস এম কালাম হোসেন, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান