কাজিপুর মুক্তি. টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর

S M Ashraful Azom
কাজিপুর মুক্তি. টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছিতে মুক্তিযোদ্ধ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তার স্থাপন করা হয়েছে। শুক্রবার সকাল দশটায় ভিত্তিপ্রস্তর স্থাপন  করেন কাজিপুরের বীর মুক্তিযোদ্ধাগণ। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ও বীর মুক্তিযোদ্ধা দ্বারা পরিচালিত এই বিদ্যালয়ে কেজি থেকে পিজি পর্যন্ত পাঠদান করা হবে।

এ উপলক্ষ্যে  আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ফরিদুল ইসলাম বাবু। এসময় বিদ্যালয়টির শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শাহজামাল, মকবুল হোসেন, শফিকুল ইসলাম, মোস্তাফিজার রহমান, শাহ আলম, মোজাম্মেল হক, আলতাব হোসেন, খোসলেহাজ, প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা দানকারী সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মান্নান ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ তপন কুমার দেব প্রমূখ।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শেষে বিশেষ মুনাজাত করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান