বাঁশখালীতে সড়ক দূর্ঘটনা: চালকের কৌশলে বেঁচে যায় যাত্রী!

S M Ashraful Azom
0
বাঁশখালীতে সড়ক দূর্ঘটনা চালকের কৌশলে বেঁচে যায় যাত্রী!
শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতা, চট্টগ্রামঃ চালকের দক্ষতায় বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী বাঁশখালী স্পেশাল সার্ভিসের (বাস) যাত্রীরা। এসময় বাসে প্রায় ৪০ জনের অধিক যাত্রী প্রাণহানীর হাত থেকে বেঁচে যায়।

রবিবার (২ ফেব্রয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় যাত্রীবাহী স্পেশাল বাস সার্ভিসের পেছনের ডিপেন্সিয়ালসহ চারটি চাকা বিচ্ছিন্ন হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশখালী প্রধান সড়কের পৌরসভাস্থ সৈয়দ শাহ্ মাজার রোড সংলগ্ন স্থানে এমন দূর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে বাঁশখালী বাস-মালিক সমিতির সভাপতি মুহাম্মদ আমির হোসেন  জানান, বাঁশখালী স্পেশাল সার্ভিসটি (চট্টমেট্রো-জ/০৫-০৩৪৫) চট্টগ্রাম বাস টার্মিনাল হতে যাত্রী নিয়ে বাঁশখালী অভিমুখে যাত্রাকালে   প্রধানসড়ক সংলগ্ন পৌরসভা কার্যালয়ের সামনে বাসটির কাটিং সেল নষ্ট হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে চালক পিছনের চাকা বিচ্ছিন্ন বাসটি সৈয়দ শাহ মাজার রোড সংলগ্ন ব্রীজে আটকে দেয়। এতে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।

অপরদিকে অভিযোগ স্বীকার করে জনৈক চালক বলেন, গাড়ীর কাটিং সেল নষ্ট হয়ে যাত্রাপথে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে বাসটিকে প্রধানসড়ক সংলগ্ন ব্রীজে ঠেকিয়ে দিই। এতে অনেক যাত্রীর প্রাণ বেঁচে যায়।

দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাঁশখালী থানা পুলিশের একটি টিম যায়। চালকের কৌশলের কারণেই বড়ধরণের দূর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছে বলে জানান এএসআই আনোয়ারুল ইসলাম।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top