সানন্দবাড়ীতে ২শত পিছ ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

S M Ashraful Azom
সানন্দবাড়ীতে ২শত পিছ ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউপির সোনাকুড়া গ্রামের ইউক্যালিপটাস গাছের বাগান থেকে আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ২শত পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন রাজিবপুর উপজেরার বালিয়ামারী গ্রামের আব্দুল বারীর ছেলে রফিকুল ইসলাম (৩৮)।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ৭ ফেব্রুয়ারি বিকালে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা একদল পুলিশ নিয়ে উপজেলার ডাংধরা ইউনিয়নে অভিযান চালান। এসময় বিকেল ৪টার দিকে ওই ইউনিয়নের সোনাকুড়া গ্রামের একাব্বর আলীর ইউক্যালিপটাস গাছের বাগান থেকে মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান