আজ থেকে শুরু হলো উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি

S M Ashraful Azom
আজ থেকে শুরু হলো উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি
সেবা ডেস্ক: আজ শনিবার থেকে ঢাকা, বাগেরহাট ও গাইবান্ধার তিন আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে।

ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

শুক্রবার আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি আরো জানানো হয়, জাতীয় সংসদের ঢাকা-১০, গাইবান্ধা-৩, ও বাগেরহাট -৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন শনিবার ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। 

আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ধানমন্ডি ৩/এ দলীয় মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান