রাজধানী‘র বনানীর বস্তিতে ভয়াবহ আগুন

S M Ashraful Azom
রাজধানী‘র বনানীর বস্তিতে ভয়াবহ আগুন
সেবা ডেস্ক: রাজধানী ঢাকার বনানীর টিএন্ডটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাত পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে তাদের সঙ্গে আরো ৭টি ইউনিট যোগ দেয়। পরে আরো দুই ইউনিট যোগ দিলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। ঘটনা অনুসন্ধানে এরইমধ্যে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান