টেস্ট সিরিজে অংশ নিতে টাইগাররা পাকিস্তান যাচ্ছে আজ

S M Ashraful Azom
টেস্ট সিরিজে অংশ নিতে টাইগাররা পাকিস্তান যাচ্ছে আজ
সেবা ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে অংশ নিতে আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টাইগাররা।

আগামী ৭ ফেব্রুয়ারি ম্যাচটি শুরু হবে। এর আগে প্রথম ধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ দল। শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

টেস্টে এর আগে বাংলাদেশ ও পাকিস্তান ১০ বার মুখোমুখি হয়েছিল। নয়টিতেই হারে বাংলাদেশ। একটি ম্যাচ ড্র হয়। পাকিস্তানে অনুষ্ঠিত চার টেস্টের সবগুলোতেই হারে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজের মতো টেস্টেও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।

প্রথম টেস্ট শেষে বাংলাদেশ করাচিতে একটি ওয়ানডে এবং আরেকটি টেস্টে অংশ নিতে এপ্রিলে ফের পাকিস্তান সফর করবে।

রাওয়ালপিন্ডিতে আগামী ৭-১১ ফেব্রুয়ারি বসবে সিরিজের প্রথম টেস্ট। ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পাকিস্তান সুপার লিগ আয়োজনে করবে পিসিবি। পিএসএল শেষ হওয়ার পর এপ্রিলে তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ৩ এপ্রিল করাচিতে খেলবে একমাত্র ওয়ানডে ম্যাচ। এরপর ৫-৯ এপ্রিল করাচিতে দ্বিতীয় টেস্টে নামবেন টাইগাররা।

প্রথম টেস্টের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মোহাম্মাদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন ও রুবেল হোসেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান