সব ক্ষেত্রে দেশের নারীরা এগিয়ে: শিক্ষামন্ত্রী দীপু মনি

S M Ashraful Azom
সব ক্ষেত্রে দেশের নারীরা এগিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের নারীরা এক সময় অনেক কাজ করেও পিছিয়ে ছিল। বর্তমানে উন্নয়ন, অগ্রগতি ও জীবনযাপনে তাদের অংশগ্রহণ বেড়েছে। নারীরা এখন সব ক্ষেত্রে এগিয়ে। তাদের সব কার্যক্রমে বিশেষ অবদান রেখেছে সরকার।

শুক্রবার দুপুরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উদ্যমী নারী এসএমই মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর চেম্বার অব কমার্স ও অন্সরা ইন্টারন্যাশনাল এর আয়োজন করে।

চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপতিত্বে মেলায় বক্তব্য রাখেন পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এডিসি আব্দুল্লাহ আল মাহমুদ জামান, ভারপ্রাপ্ত এসপি মো. মিজানুর রহমান প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান