দেশের রেল বহরে যুক্ত হচ্ছে আরো ২২টি নতুন কোচ

S M Ashraful Azom
0
দেশের রেল বহরে যুক্ত হচ্ছে আরো ২২টি নতুন কোচ
সেবা ডেস্ক: আধুনিকায়নের অংশ হিসেবে বাংলাদেশের রেলবহরে যুক্ত হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা আরো ২২টি নতুন কোচ।

শনিবার কোচগুলো চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে পাহাড়তলী কারখানায় নিয়ে যাওয়া হবে। ইন্দোনেশিয়া থেকে ৬ষ্ঠ ধাপে এলো মিটারগেজ কোচগুলো।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান মেকানিক্যাল প্রকৌশলী ফকির মহিউদ্দিন জানান, কোচগুলো পাহাড়তলী ওয়ার্কশপে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সম্পূর্ণ চলাচল উপযোগী করে বিভিন্ন ট্রেনে কোচগুলো যুক্ত করা হবে।

এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি ৫ম ধাপে ২২টি কোচ এসেছিলো। সবমিলিয়ে ২০০টি মিটারগেজ কোচের মধ্যে ১৩২টি কোচ দেশে পৌঁছেছে।

গত ২৬ জানুয়ারি আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসে ২৭টি নতুন কোচে সংযোজন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top