ইসলামপুরে করোনা প্রতিরোধে এমপি’র সচেতনতামূলক প্রচার

S M Ashraful Azom
ইসলামপুরে করোনা প্রতিরোধে এমপি’র সচেতনতামূলক প্রচার

লিয়াকত হোসইন লায়ন, জামালপুর প্রতিনিধি: মরণব্যাধী করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং এবং হাট-বাজারে জীবানু নাশক পানি ছিটিয়ে দেয়া হচ্ছে।

এ ছাড়াও স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বিভিন্ন ইউনিয়নের নিজেই মাইকে সচেতনতা মূলক প্রচার করছেন।

দোকানপাট বন্ধ রাখা, সমাগম এড়িয়ে চলতে, ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করে প্রয়োজন ব্যতিত অহেতূক বাজারে এসে বসে না থাকার অনুরোধ জানান। মঙ্গলবার তিনি উপজেলার গোয়ালের চর ,গাইবান্ধা ও চর গোয়ালীনি ইউনিয়নের এই কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি কর্মহীন দের মাঝে ত্রাণও বিতরণ করা হয়।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান শাজাহান,পৌর মেয়র আব্দুল কাদের শেখ,স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, প্রমূখ উপস্থিত ছিলেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান