বাহুবলে ক্ষণগণনা ঘড়ি বন্ধ; দায় এড়াতে বললেন হলুদ সাংবাদিক!

S M Ashraful Azom
0
বাহুবলে ক্ষণগণনা ঘড়ি বন্ধ; দায় এড়াতে বললেন হলুদ সাংবাদিক!
শাহ্ মোহাম্মদ দুলাল: হবিগঞ্জের বাহুবলে মুজিববর্ষের দিনক্ষণ গণনার ঘড়িটি বন্ধ। উপজেলা প্রশাসন উদাসীন নামে একটি প্রতিবেদন ‘সেবা হট নিউজ’ সহ কয়েকটি নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হয়।

দিনক্ষণ গণনার ঘড়ি বন্ধ নিউজে নিজের দায় এড়াতে উপজেলা প্রশাসনের ফেইসবুক আইডি থেকে  হলুদ সাংবাদিক বলে একটি মন্তব্য করেন।


‘মন্তব‌্যটি হুবহু তুলে ধরা হল’


বাহুবল ক্ষণগণনা যন্ত্রটি একটি বিদ্যুৎ চালিত ইলেকট্রনিক ডিভাইস , লােডশেডিং হলে যন্ত্রটিও বন্ধ হয়ে যায় । গত দুই দিন নয় , যন্ত্রটি ১০ জানুয়ারি চালুর পর হতেই একমাত্র লােডশেডিং ছাড়া ক্ষণগণনা যন্ত্রটি কখনই বন্ধ ছিল না ।উপজেলা প্রশাসন এ ধরণের হলুদ সাংবাদিকতার তীব্র নিন্দা জ্ঞাপন করে ।ভবিষ্যতে এ ধরণের সংবাদ প্রকাশে দায়িত্বশীল আচরণ কাম্য ।

বিদ্যুৎ বন্ধের ব্যাপারে বাহুবল বিদ্যুৎ অফিসের প্রকৌশলী সোহরাব পাটোয়ারির সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন সকালে কিছু সময় বিদ্যুৎ ছিলনা।

অথচ আজ ১ মার্চ রোজ রবিবার দুপুর সাড়ে ১১ টায় বন্ধ অবস্থায় ছবি তোলা হয় । বন্ধের দৃশ্যপট ছবিতে বিরাজমান।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top