![]() |
| বকশীগঞ্জে ক্ষতিপূরণ আদায়ের দাবিতে কামালপুর স্থল বন্দরের অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মানববন্ধন! |
রোববার দুপুর ১২ টায় ধানুয়া কামালপুর স্থল বন্দরে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন অধিগ্রহণকৃত জমির মালিকরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জমির মালিক ও আমদানি-রপ্তানিকারক সমিতির নেতা আব্দুল্লাহ মোকাদ্দেছ রিপন, বুলবুল মিয়া, শফিকুল ইসলাম ও বকুল মিয়া বক্তব্য রাখেন।
জমির মালিকরা জানান, সরকারের ভূমি অধিগ্রহণ কর্মকর্তাগণ এই বন্দরের উন্নয়নের জন্য গত বছরের ২০ ফেব্রæয়ারি ১৫.৮০ একর জমি অধিগ্রহণ করেন।
অধিগ্রহণ কর্মকর্তা গণ বন্দরের জমির মালিকদের সাথে পরামর্শ না করে নিজেদের ইচ্ছামত অধিগ্রহণ মূল্য বাবদ প্রতি শতাংশে ১১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেন যা বর্তমান মূল্যের চেয়ে খুবই নগন্য। এতে করে হতাশ হয়ে পড়েন জমির মালিক ও ব্যবসায়ীরা। জমির বর্তমান মূল্য, ক্ষতি পূরণ ও পুনর্বাসনের কথা থাকলেও এখন পর্যন্ত সঠিকভাবে করা হয় নি।
মানববন্ধনে অধিগ্রহণকৃত জমির মালিকরা বর্তমান মূল্য ও ন্যায্যতার ভিত্তিতে যেন ক্ষতিপূরণ পান তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।