
কুড়িগ্রাম থেকে: “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই শ্লোগানে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে প্রথম বারের মত জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের উদগিরণ মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জীবন বীমা কর্পোরেশন সহকারী ম্যানেজার ইনচার্জ আব্দুল জলিল, ডিএম ইনচার্জ মো: মোজাম্মেল হক, ডিএম গোলাম হাবিব মিয়া, আমিনুল ইসলাম, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কুড়িগ্রাম জোনাল হেড আবুল কালাম আজাদ, জীবন বীমা কর্পোরেশন ম্যানেজার আয়ুবুজ্জামান তোকদার প্রমুখ।
এছাড়াও জীবন বীমা করপরেশন, সাধারণ বীমা, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কম্পানী লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তরা এ সময় সাধারন মানুষের উদ্দেশ্যে বীমা করার সুফল সমন্ধে ধারনা দেন এবং সকলকে বীমা করার জন্য আহŸান জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।