![]() |
| দিল্লিতে মুসলিম হত্যার প্রতিবাদে মেলান্দহে ইত্তেফাকুল ওলামার বিক্ষোভ |
জামালপুর সংবাদদাতা : ভারতের দিল্লিতে মুসলমান হত্যা-মসজিদ পুড়ে দেয়া-লুণ্ঠনসহ নির্যাতন-বিতাড়িত করার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে ইত্তেফাকুল ওলামার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
১ মার্চ বিকেল ৫টায় বায়তুন্নুর কেন্দ্রীয় মসজিদ গেট থেকে মিছিলটি বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে।
এরপর মসজিদ গেটে সমাবেশে বক্তব্য রাখেন-জেলা ইত্তেফাকুল ওলামার সভাপতি আলহাজ মুফতি শামসুদ্দিন, মেলান্দহ ইত্তেফাকুল ওলামার সভাপতি আলহাজ মাও. রুহুল আমিন, কেন্দ্রীয় মসজিদের খতিব মাও. ইকরামুল্লাহ, মাও. আব্দুল আলিম, বণিক সমিতির সভাপতি আলহাজ কিসমত পাশা, মাও. সোলায়মান, মাও. আব্দুল্লাহ প্রমুখ।
সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবাঞ্চিত ঘোষণাসহ দেশ-জনগণের শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।