বকশীগঞ্জে ১ম জাতীয় বীমা দিবস পালিত

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে ১ম জাতীয় বীমা দিবস পালিত
বকশীগঞ্জে ১ম জাতীয় বীমা দিবস পালিত
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ১ম জাতীয় বীমা দিবস ১ মার্চ রোববার পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের বকশীগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার তাহমিনা আক্তার পাখির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ইনচার্জ আফরোজা বেগম, উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধি ও বীমার আওতাভুক্ত সদস্যরা অংশ গ্রহণ করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top