ধুনটে জাতীয় বীমা দিবস পালিত

S M Ashraful Azom
0
ধুনটে জাতীয় বীমা দিবস পালিত
রফিকুল আলম, ধুনট (বগুড়া): ‘বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, উপদেষ্টা মন্ডলির সদস্য ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, সহসভাপতি গোলাম সোবহান, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ধুনট উপজেলা ইনচার্জ বেলাল হোসেন, রিপন কুমার সাহা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ধুনট উপজেলা ইনচার্জ আমিনুল ইসলাম, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ধুনট উপজেলা ইনচার্জ আব্দুল বাকী ও ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ধুনট উপজেলা ইনচার্জ তফিজ উদ্দিন প্রমূখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top