রৌমারীতে জাতীয় বীমা দিবস পালিত!

S M Ashraful Azom
0
রৌমারীতে জাতীয় বীমা দিবস পালিত!
শফিকুল ইসলাম: “বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় এই প্রথম কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর আয়োজনে বীমা দিবস পালিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দিবস উপলক্ষে পথ সভা করা হয়।

এসময় বক্তব্য রাখেন, রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার (অতি:) প্রকল্প পরিচালক মো. আবুল হোসেন (বিএসসি) জনপ্রিয় বীমা প্রকল্প লাইফ ইনস্যুরেন্স, জেলা কো-অডিনেটর জাহিদুল ইসলাম জাহিদ ও প্রধান শিক্ষক আলহাজ্ব বুদ্ধিপ্রতিবন্ধি অটিস্টিক বিদ্যালয় গোয়ালগ্রাম রৌমারী, জেলা কো-অডিনেটর মো. হারুনর রশিদ, নুর আলম ও সাজেদা খাতুন প্রমূখ।

প্রসঙ্গত.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালিন পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্বরনীয় করে রাখতে গত ১৫ জানুয়ারী আইডিআরএ’র অনুরোধে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করে সরকার।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top