কুড়িগ্রামে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা

S M Ashraful Azom
0
কুড়িগ্রামে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও ভাষণের উপর শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে এই প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। আলোচনায় অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রবীণ শিক্ষাবিদ খন্দকার খায়রুল আনম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু বকর সিদ্দিক, লেখক ও সাংবাদিক আব্দুল খালেক ফারুক প্রমুখ।

বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়া ৭ মার্চ উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top