
মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের জিঞ্জিরাম নদী থেকে আজ রবিবার ১ মার্চ ৪টি ড্রেজার মেশিন ও ৪ হাজার মিটার প্লাসট্রিক পাইপ ধ্বংস করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।
এলাবাসী সুত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের জিঞ্জিরাম নদীতে প্রশাসনের অগোচরে দীর্ঘদিন থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল।
বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গনের পাশা পাশি আবাদী জমি নদীর গর্ভে বিলীন হতে থাকে। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, চর আমখাওয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জয়নুল আবেদীন ও বাহাদুরাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফজলুল হক মামুন, এবং সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ এস আই আনোয়ার হোসেন ও তার সহযোগী নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অবৈধ ড্রেজার মেশিন চালোনার দায়ে চরআমখাওয়া ইউনিয়নের মৌলভীচর গ্রামের আব্দুল করিমের ছেলে বাচ্চু মিয়া (৩৫) ও আনোয়ার হোসেনের ছেলে সহিদুর রহমান (৩২) গ্রেফতার করেন। তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে মুহূর্তেই এ খরব ছড়িয়ে পরে এলাকার সর্বত্র, এ সুযোগে অন্যান্য ড্রেজার মালিকগণ সটকে পরে।
ভূমি কর্মকর্তা আরও বলেন এ অভিযান অব্যহত থাকবে।
উপজেলার আর কোথায় অবৈধ ভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।