শেরপুর ডিএফএ নির্বাচন সম্পন্ন

S M Ashraful Azom
0
শেরপুর ডিএফএ নির্বাচন সম্পন্ন
রেজাঊল করিম বকুল, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ, শেরপুর) ৪ বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মানিক দত্ত ও সাধারণ সম্পাদক পদে হাকিম বাবুল পুণনির্বাচিত হয়েছেন। ২ মার্চ সোমবার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে শেরপুর ডিএফএ’র জেনারেল কাউন্সিল (কংগ্রেস) শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোন প্রতিদ্ব›িদ্ব না থাকায় মানিক-হাকিম প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন : ২ সহ-সভাপতি পদে সৈয়দ রবিউল করিম মনি ও আলহাজ¦ মো. খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক পদে এএসএম রুহুল হায়দার শামীম, কোষাধ্যক্ষ পদে মো. জিন্নত আলী। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন-মো. মোকছেদুর রহমান হিমু, মো. নাজিমুল হক, জাকির হোসেন বাবুল, মো. রাশেদুজ্জামান রিন্টু, মো. শরিফুর রহমান, মো. মজিবুর রহমান, কহিনুর বেগম বিদ্যুৎ, সৈয়দ বদরুল হক রেজভী, মাহবুব রানা, মো. মনির হোসেন, সাইফুল ইসলাম শাহীন ও মো. মস্তোফা কামাল মস্তু।

নির্বাচনের আগে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মানিক দত্ত। কাউন্সিলে প্রয়াত ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক এবং বিশিষ্ট জনদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এতে সাধারণ সম্পাদক হাকিম বাবুল সভাপতির প্রতিবেদন পাঠ ও আর্থিক বিবরনী উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

কংগ্রেসে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মো. নাজিমুল হক নাজিম, মো. মোকছেদুর রহমান হিমু, মো. জিন্নত আলী, সৈয়দ রবিউল করিম মনি, এএসএম রুহুল হায়দার শামীম, জাকির হোসেন বাবুল, নাসরিন রহমান, ফারুক আহমেদ বকুল, সৈয়দ বদরুল হক রেজভী, মো. শরিফুর রহমান, সাইফুল আলম শাহীন, মো. আব্দুল হাই প্রমুখ। কাউন্সিলে ডিএফএ’র ৩২ জন কাউন্সিলর/ডেলিগেটের মধ্যে ৩১ জন উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top