পলাশবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিাকান্ডে দু’টি গরু’র মৃত্যু

S M Ashraful Azom
0
পলাশবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিাকান্ডে দু’টি গরু’র মৃত্যু
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পল্লীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতবাড়ীর গোয়াল ঘরে আগুনের সূত্রপাতে অগ্নিকান্ডে দু’টি গরু’র মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, শনিবার সন্ধা ৭টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের আবুল কাশেমের ছেলে লেবু মিয়ার বসতবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। বসতবাড়ীর সঞ্চালিত বৈদ্যুতিক তারের লাইন শটসার্কিট ঘটে মূহুর্ত্বে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা প্রথমে বাড়ীর গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এতে গোয়াল ঘরে থাকা দু’টি গরু আগুনে ভস্মিভূত হয়ে অপূরণীয় ক্ষতিসাধন হয়।

আগুন লাগার পরে প্রথমে স্থানীয়রা চেষ্টা চালায় পরে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। মৃত গাভী দু’টির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানা যায়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top