
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের প্রতি সপ্তাহে এক হাজার ৫০ জনকে দেয়া হচেছ চাল, ডাল, তেল, লবন ও সবজিসহ ত্রাণ সুবিধা।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের সার্বিক পরিচালনা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের পরিদর্শনে হতদরিদ্র ও অসহায় লোকদের মাঝে ৫ কেজি চাল, ডাল, তেল ও আলুসহ সবজি বিতরণ করা হচ্ছে।
এতে কেটে যাচ্ছে অভাবের সংকট। করোনা মোকাবেলায় কর্মহীন পড়ায় এ সুবিধা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধা প্রাপ্তরা।
এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন বলেন, প্রত্যেকটি ওয়ার্ডের মম্বারদের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ সময় কারোনা ভাইরাস রক্ষা পেতে মাস্ক ব্যবহারসহ প্রতিরোধ মূলক ব্যবস্থাও তুলে ধরা হয়।
এতে অনেকটাই সচেতন হয়ে উঠছেন এসব সুবিধা প্রাপ্ত হতদরিদ্র ও কর্মহীনরা। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, প্রতি সপ্তাহে প্রত্যেকে ৫ কেজি চালের সাথে ডাল, তেল, আলু ও সবজি দেয়া হচ্ছে। এতে তাদের সংসারের চাহিদা অনেকটাই পূরণ হচ্ছে।
